দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কাছেও পাঠানো হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নয়ন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তাঁর ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও কলের দৃশ্য ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পটিয়াসহ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নয়নের দায়িত্বে থাকা নিয়েও নানা আলোচনা চলছে। তবে তাঁর দায়িত্ব পরিবর্তনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
যে আই